1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পৌর বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিঃ এডহক কমিটির সভাপিত মনোনীত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ 
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে, এতে সভাপতি মনোনীত হন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাসেল ইকবাল মিয়া।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন প্রদান সংক্রান্তে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনুমোদিত একমিটিতে বাঁশখালী পৌরভা বিএনপির আহ্বায়ক মোঃ রাসেল ইকবাল মিয়াকে শিক্ষাবোর্ড কতৃক মনোনীত সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীকে পদাধিকারবলে সদস্য সচিব, মো. এনামুল হককে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক সদস্য এবং মো. শহীদুল কায়সারকে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য করে চার সদস্য বিশিষ্ট একমিটির অনুমোদন দেন।

এবিষয়ে বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কতৃক জারিকৃত ওই প্রজ্ঞাপনে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে উপরোক্ত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য একমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে এই এডহক কমিটিকে অবশ্যই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে এবং প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ ১১/১০-১১/ ২০০৯/ ১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ খ্রি মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারিবেনা মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park