1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বরুমচড়া নোয়া মিদ্দারবাড়ী ইয়াং স্টার সোসাইটির রাত্রীকালিন মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত
  • মুহাম্মদ  দিদার হোসাইন
  • চট্টগ্রামের আনোয়ারা থানাধীন উত্তর বরুমচড়া নোয়া মিদ্দার বাড়ি ইয়াং স্টার সোসাইটির উদ্যোগে রাত্রীকালিন মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  • সোমবার (২ ডিসেম্বর) রাতে বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী। বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস, মুফিজুল ইসলাম, মোহাম্মদ আনিস, বরুমচড়া ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ লোকমান উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আবসার সওদাগর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শওকত ওসমান, মোঃ কায়সার, আব্দুর রহিম,মুসলিম,প্রবাসী  মোস্তাফিজ, তৈয়ব,মাস্টার আনিসুল, ইব্রাহিম, জাহাঙ্গীর, আজিজ, শাহাবুদ্দিন, মোঃ সাইমন, ইমরান, সাগর, ইমন, ফরিদ, শাহেদ, মোঃ ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
  • ফাইনালে দুই শক্তিশালী ম্যাচ আনোয়ারা হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব বনাম শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ফাইনাল খেলায় এদুই শক্তিশালী দল সমানতালে পরস্পর শক্ত প্রতিদ্বন্দ্বিতা করাতে নিদিষ্ট সময়ের মধ্যে খেলায় কোন দল গোল করতে সক্ষম হয়নি। এতে রেফারির বাশির মধ্যদিয়ে  খেলার নির্দিষ্ট সময় শেষ হয়। পরিশেষে ট্রাইবেকারে হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ান হন।
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করেন, শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাবের খেলোয়াড় মোঃ আনিসকে। সেরা গোল দাতার পুরস্কার গ্রহণ করেন মোঃ খোরশেদ, সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন মোঃ শাউন, সেরা গোল কিপার পুরস্কার গ্রহণ করেন মোঃ রিয়াদ এবং রানার্সআপ গ্রহণ করেন হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park