1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা চেক প্রদান করলো উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় গত শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদান বিতরণ করছেন বাঁশখালী উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ৭২ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

রবিবার (১৫ জুন)  বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি করে মোট ৭২ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল ও দুটি করে কম্বল দেয়া হয়। 

রবিবার অনুদান বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎প্রসঙ্গতঃ গত শুক্রবার রাতে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামে অগ্নিকান্ডে অন্তত ১২টি বসতঘরের সমস্ত মালামালসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে এ সহয়তা প্রদান করে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park