1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার অর্থ সহায়তা প্রদান

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নের বাঁশখালাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাহারচড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে বাঁশখালীর সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্য সচিব হামিদ বাহার, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল, সাবেক ইউপি সদস্য শাহ আলম,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব  রবিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, যুবদল নেতা আব্দুল মালেক,জাহেদুল ইসলাম আলমগীর, মোঃ পারভেজ, ছাত্রদল নেতা এনামুল হক, ওয়াহেদ সুমন, শাহেদ তালুকদার, উপকূলীয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park