
আফনান চৌধুরী :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
শুক্রবার (১৩ জুন) রাত ২টার দিকে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নং ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মিনার বেগম, মরিয়ম বেগম, আবুল কালাম বাবুল, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল, নুরুল, কহিনুর।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর।
Leave a Reply