1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অগ্নেয়াস্ত্র নিয়ে ১ জনসহ আটক-৬

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

দিদার হোসাইনঃঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশে অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ(গুলি)সহ ১ আসামীকে আটক করেছে পুলিশ,একই দিনে পরোয়ানাভুক্ত আরো ৫ আসামীসহ মোট ৬ জন আসামীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন-আনোয়ারায় ফুটবল খেলতে গিয়ে শিক্ষকের মৃত্যু

৩০ সেপ্টেম্বর(শুক্রবার)সাড়ে ৫টায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন এর নির্দেশে থানা পুলিশ এসআই লিটন চাকমা সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার গণ্ডামারা এলাকায় অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ নুরুল আমিন(৪৮) নামের এক আসামীকে আটক করা হয়।

আটক নুরুল আমিন (৪৮) গণ্ডামারা ইউপির ৫ নং ওয়ার্ডের জাফর আহমদ এর ছেলে বলে পুলিশ সুত্রে জানা গেছে।এসময় আটক নুরুল আমিনের বসতঘর

১টি এলজি,একনলা ১টি বন্ধুক ও ২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।এছাড়াও থানা এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানা ভূক্ত আসামী আলী হোসেন,মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ রুবেল সহ সর্বমোট ৬ জন আসামীকে আটক করে পুলিশ।

এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার এস আই রাজিব পোদ্দার জানান,উপজেলার গণ্ডামারা থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ গুলি সহ নুরুল আমিন নামের এক আসামীকে আটক করা হয়েছে।এছাড়াও পরোয়ানাভূক্ত ৫ আসামীকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ-আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park