1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

আফনান চৌধুরী, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
দক্ষিণ বরুমছড়ার কানু মাঝির ঘাট এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শফিউল আলমকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক শঙ্খ নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park