1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ডেম্পার ট্রাক ও এক স্ক্যাভেটর হাতেনাতে জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

                  [দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ]

বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ২টি ডেম্পার ট্রাক ও ১টি স্ক্যাভেটর জব্দ ও দুই চালককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ওই দুই চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এমোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়  অবৈধ মাটি বহন করার দায়ে ২ টি ডেম্পার ট্রাক এবং মাটি কাটার দায়ে ১টি স্ক্যাভেটর জব্দ করা হয়। একই সাথে জব্দকৃত স্ক্যাভেটর ও ১টি ডেম্পার ট্রাক চালককে আটক করতে সক্ষম হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপর ট্রাক চালক পালিয়ে যায়। আটককৃত দুই চালককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, অনাদায়ে তাদেরকে ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের পর থেকে দেশ ও জনস্বার্থে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে  একেরপর এক সফল অভিযান পরিচালনা করায় পুরো বাঁশখালীজুড়ে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park