1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অবৈধ বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, আটক ৩

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী :

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযানে ৩টি ড্রাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক ওভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত ৩ টার দিকে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল হতে অনুমতি ব্যতিরেকে বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বালুভর্তি ১ ড্রাম্পার ট্রাকসহ সাধনপুর ৪ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার সিরাজুল ইসলামের পুত্র ট্রাকের চালক নেজাম উদ্দীন (৪০) কে আটক করা হয়।অপর দিকে খানখানাবাদ ইউনিয়নের চাপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় থেকে ২ টি ড্রাম্পার ট্রাকসহ ট্রাকের চালক খানখানাবাদ ৮ নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত জাকের আহমেদর পুত্র আজম খান (৪০) কে আটক করা হয়। একই সাথে
পুঁইছুড়ি প্রেম বাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে মাটি উত্তোলন ও পরিবহনকালে ১ ড্রাম্পার ট্রাকসহ ট্রাক চালক ছনুয়া ৭ নং ওয়ার্ডের মৃত জহিরুল ইসলামের পুত্র মোঃ আকাশ (৩২)কে আটক করা হয়।

পরবর্তীতে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাঁশখালী থানা পুলিশ অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park