1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে  লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পঠিত

 

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২ টায় বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পুকুরিয়া ইউপির ১ নং ওয়ার্ডে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার আটক করা হয়।

এসময় বালু ড্রেজার মালিক আনোয়ারা উপজেলা মৃত্যু আবুল কাশেম এর ছেলে মোঃ শাহিন (২৬) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারের মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park