1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলন পাইপ জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী :

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী সিন্ডিকেট, প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ।

জানা যায়, ১ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরিয়ার মৃত আবুল হাশেমের পুত্র ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশীদ ও একই এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ কাওসার এবং একই এলাকার মাহফুজর রহমানসহ প্রভাবশালী বালু সিণ্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ শঙ্খনদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করে যাচ্ছে। যার ফলে প্রতিবছরই বর্ষার মৌসুমে তেইচ্ছিপাড়া ও পূর্ব পুকুরিয়া এলাকায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত পরিবারের বসতঘর।বর্তমানেও কয়েক হাজার পরিবার শঙ্কায় রয়েছে। অবৈধ বালু সিণ্ডিকেট চক্র সদস্যরা প্রভাবশালী হওয়াতে কেউ কিছু বলার সাহস পায়না, বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন রোধ করা যাচ্ছেনা বলেও স্থানীয় সুত্রে জানা গেছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি, তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। শব্দকৃত পাইপ পুকুরিয়া ইউপি চেয়ারম্যান এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park