1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীতে বিএনপি নেতা শাহাজাহান চৌধুরী

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পঠিত
ক্রীড়া এমন এক অঙ্গন, যাহা দুই চির শত্রুকেও একই স্থানে বাসার সুযোগ সৃষ্টি করে দেয়, বাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীতে বিএনপি নেতা শাহাজাহান চৌধুরী

                  [মুহাম্মদ দিদার হোসাইনঃ]

বাঁশখালীর বাহারচড়া মধ্যম ইলশা ইউনিক ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত  উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

শুক্রবার (২০ ডিসেম্বর)  বিকেলে উপজেলার বাহারচড়া ইউনিয়নের মধ্যম ইলশা ইউনিক ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ও আমিরিকান প্রবাসী নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী ফুটবল টিম বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাবের বনাম পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে কোন ধরনের গোল করতে পারেনি অংশ গ্রহণকারী ওই দুই দল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিটের মধ্যে বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাব ১-০ গোলে এগিয়ে গেলেও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাবের খেলোয়াড়রা পরপর ২টি গোল করতে সক্ষম হয়।

এতে বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাব। প্রধান অতিথির কাছ থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাবের খেলোয়াড় মোঃ নয়ন। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইমরান।

উক্ত উদ্বোধনী ম্যাচে উদ্বোধক ছিলেন বিএনপি নেতা দেলোয়ার আজিম, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, ব্যাংকার হামিদ উল্লাহ হামিদ, বিএনপি নেতা ছাবের আহমেদ, মোঃ রাশেদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতলব কালু, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইনসহ স্থানীয় গন্যমান্য শক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, ক্রীড়া এমন একটি অঙ্গন, যাহা দুই চির শত্রুকেও একই জায়গায় বসার সুযোগ করে দেয়, এতে পরস্পরের মধ্যে আর কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকে, তাই আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলতে এতো সুন্দর আয়োজনের জন্যে সবাইকে ধন্যবাদ তিনি। এসময় এঅলিম্পিক ফুটবল টুর্নামেন্ট আয়োজকদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণাও দেন শাহাজাহান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park