
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ জাফর কনভেনশন হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর জেলা উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, উপদেষ্টা ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবু তাহের, আইবিডব্লিউএফ জেলা নেতা ও পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল্লাহ, অধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।
আইবিডব্লিউএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শোয়াইবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে ইন্ডাস্ট্রিরিয়ালিস্টেস এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) উপজেলা ও পৌরসভা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। শিল্পপতি ও ব্যবসায়ীরা আল্লাহর দেওয়া রিজিক বণ্টনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দেশের অর্থনীতির চালিকাশক্তিও বটে। ইসলামী শিক্ষার আলোকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তারা আরো বলেন, আমাদের উচিত হালাল উপার্জনকে সর্বাগ্রে রাখা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জিনিসপত্র ওজনে কম না দেওয়া, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মানসিকতা বজায় রাখা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করা, তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্যোগী করতে উৎসাহিত করা, অবৈধ পন্থায় উপার্জন থেকে বিরত থাকা, অতিরিক্ত মুনাফা লোভে নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুদামজাত করে দেশে জিনিসপত্রে সংকট তৈরি না করা, ব্যবসায়িক লেনদেনে সৃষ্টিকর্তার ভয় অন্তরে জাগ্রত রাখা,এগুলোও ইসলামী দায়িত্বের অংশ। শিল্পপতি ও ব্যবসায়ীদের অংশ গ্রহণে অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা।
Leave a Reply