1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা মেম্বার সেলিম গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

আফনান চৌধুরী :

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. সেলিম কে গ্রেফতার করেছে। আসামী সেলিমের বিরোদ্ধে বাঁশখালী থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম গুনাগরি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে পুলিশের একটি আভিযানিক টিম।
গ্রেফতার মো. সেলিম প্রকাশ সেলিম মেম্বার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। গ্রেফতার সেলিম একই এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মেম্বারের বিরোদ্ধে বাঁশখালী থানায় নাশকতার মামলা রয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরোদ্ধে। আওয়ামী আমলে সেলিম তার এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও জানা যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে দুপুরে থাকে উপজেলার গুনাগরি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park