1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন উপলক্ষে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মেলা উদযাপন পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী ঋষিধামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহ্বায়ক এডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, অর্থ সম্পাদক শ্রী তড়িৎ কান্তি গুহ, শিক্ষক শ্রী খোকন চক্রবর্তী, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. শ্রী কাঞ্চন বিশ্বাস, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার  সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝুন্টু কুমার দাশ। পরিষদ কর্মকর্তা দোলন দাশ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণ মল্লিক, রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ,সুমন দেব,অমিত বিশ্বাস প্রমূখসহ আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন দেশের জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বাঁশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং অনলাইন মিডিয়াকর্মীরা।

সভায় আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সংক্রান্তে আলোকপাত করে বক্তারা বলেন, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি তিন বছর পরপর বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম জেলার বাঁশখালীর কোকদন্ডীস্থ ঋষিধামেই অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) ভোরে মঙ্গল আরতি ও জয়গানে মঙ্গল আহ্বান,জাতীয় পতাকা উত্তোলন, তৈজস সামগ্রী সহকারে ভান্ডার গৃহের উদ্বোধন, মহারাজের পূজা ও ভান্ডার গৃহে অন্নপূর্ণা পূজা, মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, সতীর্থ সম্মেলন, সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা এবং রাতে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে মেলার মুল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২৪ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা ১মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচীসহ ২ ফেব্রুয়ারী পর্যন্ত ১১দিনব্যাপী এ আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল, ভুটানসহ বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ঋষি-তপস্বী, সাধু-সন্ন্যাসী, বৈষ্ণব ও লাখ লাখ ভুক্তবৃন্দের শুভাগমন হয়। ২ফেব্রুয়ারী সকাল ৭টা ১মিনিটে দীক্ষাদান অনুষ্ঠানের ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করাসহ সার্বিক বিষয় গুলো আলোকপাত করা হয়। ১১দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা স্বার্থক ও সফল করতে সাংবাদিকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন মেলা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর প্রবেশপথ চাঁদপুর তেমহনি, গুনাগরী চৌমুহনী, রামদাস মুন্সির হাট, কালীপুর সদর আমিন হাট, বৈলছড়ী বাজারসহ প্রধান সড়কের ব্যস্ততম স্পট গুলোকে মেলা চলাকালে যানজটমুক্ত রাখতে ও জনভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন মেলা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park