1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাঁশখালী পৌর সদরের মিয়ারবাজারস্থ শহীদ ইউসুফ মার্কেট চত্বরে এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মুফতি নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী। উপজেলা সেক্রেটারী মাওলানা এস এম ফয়জুল্লাহ ও মাওলানা আমান উল্লাহ হাসানের যৌথ সঞ্চালনায় উক্ত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, জামায়াতের পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বাঁশখালী পৌরসভা এলডিপির সভাপতি মুহাম্মদ আনিছুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসীন আমিনী, আইম্মা পরিষদের বাঁশখালী শাখার উপদেষ্টা মুফতি সাঈদুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, সেক্রেটারী মাওলানা মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস, বামুক জেলা সেক্রেটারী মিছবাহ উদ্দীন আরেফী, উপজেলা ছদর মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা দায়িত্বশীল মাওলানা আবুল কালাম ছানবী, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা এরফানুল হক, মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা কলিমুল্লাহ, সেক্রেটারী জমির উদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবেদুর রহমান, যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা রিদওয়ানুল হক, সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, পৌর সভাপতি মাওলানা হেলাল, সাধারণ সম্পাদক আতাউল্লাহ ইয়াসীন প্রমুখ

অনুষ্ঠানের শেষে মাওলানা মুফতি নুরুল আমিনকে পুনরায়  সভাপতি, মাওলানা আবুল কালাম ছানবী ও মাওলানা ইয়াছিন আমিনীকে সহ সভাপতি এবং একই ভাবে মাওলানা এসএম ফয়জুল্লাহকে পুনরায় সেক্রেটারী করে উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park