1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ২৬ মার্চ ঐতিহাসিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

গতকাল (২৬ মার্চ) রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও শুরু হয় “মহান স্বাধীনতা দিবস” উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের সকল আনুষ্ঠানিকত। উপজেলা পরিষদ মাঠে শহীদ মিনারে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবু ইউসুফ, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবু ছালেক, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা শওকাতুজ্জমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিপটন ওম, উপজেলা শিক্ষা অফিসার, পল্লী বিদ্যুৎ ডিজিএম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, সমাজসেবা অফিসার, যুবক উন্নয়ন কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা ও মৃত্যু বরণ করা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরাসহ বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সিনিয়র সহ-সভাপতি মুহিব্বুল্লাহ ছানবী, সহসভাপতি শাহ্ মোহাম্মদ সফিউল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, সদস্য মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park