1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর পালনের মধ্যদিয়ে যথাযোগ্যে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা পরিষদ চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা প্রমুখসহ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মচারীর অংশ হিসেবে পৌরসার জলদী পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণী ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা প্রশাসন, সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বাঁশখালী থানা পুলিশ, সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে বীর শহীদদের স্মরণ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম। মহান বিজয় দিবসের মর্ম ও বীর শহীদদের আত্মত্যাগের গুরুত্ববহ আলোচনা করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park