1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে একাধিক মামলার এক পলাতক আসামীকে পুলিশে গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে খুন ও ডাকাতিসহ  একাধিক মামলার পলাতক আসামী আব্দুস সোবহান (৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী আব্দুস সোবহান বাঁশখালী  উপজেলার বাহারচড়া ইউনিয়নের ডোংরা গ্রামের ৫ নং ওয়ার্ড এলাকার আলী মুছার পুত্র।

রোববার (২০ অক্টোবর)  রাত ১২ টার পর গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় বাহারচড়া ফাঁড়ি পুলিশ এসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার সাধনপুর এলাকা থেকে পলাতক আসামী আব্দুস সোবহানকে গ্রেফতার করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ বছরের এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে, সে খুন, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামী আব্দুস সোবহানকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি সাইফুল।

উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের পর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে জোড়া খুন মামলার মুলহোতাসহ বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত  ও পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে চমক দেখাচ্ছেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park