1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর মিজান গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত
দৈনিক সবুজ বাংলাঃ
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ীতে ত্রাস সৃষ্টিকারী একাধিক মামলার আসামি মোঃ মিজান (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ মিজান উপজেলার পূর্ব বৈলছড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার শামসুল আলমের পুত্র।বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এস আই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বৈলছড়ী গার্লস কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এস আই জামাল।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, আসামি মিজান তৎকালীন আওয়ামী সরকারের আমলে এলাকায় তার দলীয় ক্যাডাদের নিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে শেখ রাশেল স্মৃতি সংসদ বৈলছড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব থাকলেও যুবলীগ নেতা মনসুরের একান্ত সহযোগী হিসেবে কাজ করায় তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেতোনা বলেও সুত্রে জানা গেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিজান নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park