1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদেরকে ফ্রেন্ডশিপ সোসাইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি -দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ফ্রেন্ডশিপ সোসাইটির কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ প্রদান করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে বাঁশখালী সরকারী আলাওল কলেজ হলরুমে ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি মাহবুবুর রহমান, চট্টগ্রামস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডা.মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলে এলাহী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন।

ফ্রেন্ডশিপ সোসাইটির পৃষ্ঠপোষক এন এম নাছির উদ্দীনের সংঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,  জলদী হোসাইনীয়া কামিল মাদ্রাসার ইসলামি ইতিহাস প্রভাষক আনোয়ারুল আজিম, উপদেষ্টা শাহাদাত হোসেন আজগর, শামসুল ইসলাম প্রঃ হেলাল উদ্দিন মুন্সি, ফ্রেন্ডশিপ সোসাইটির মুখপাত্র জিয়াউল হাসান হোসাইনী, মোঃ কফিল উদ্দীন, ফ্রেন্ডশিপ সোসাইটি সভাপতি ওসমান গনি মুজাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, তাফহিমুল হিমু, রায়ছটা -প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহসানুল হক মিলন, শেখেরখীল দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সত্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান, তথ্য ও মিডিয়া সেলের প্রধান সাংবাদিক জসিম উদ্দিন, বিএনপি নেতা মফিজুর রহমান, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আতিক মানিক, আমিনুর রহমান, রিফাদুল ইসলাম, মোঃ শোয়াইব, মোঃ ইউসুফসহ বাঁশখালীর বিভিন্ন স্কুল- মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কেবলমাত্র কেবলমাত্র এসএসসি ও দাখিলে জিপিএ ৫ পেলেই কৃতি শিক্ষার্থী হওয়া যায় না। কারণ তোমরা মাত্র শিক্ষা জীবনের প্রথম ধাপটি পেরিয়ে দ্বিতীয় ধাপে পদার্পণ করেছো, প্রথমতো তোমাদেরকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন বুকে ধারণ করতে হবে, পড়া-লেখায় আরও অনেক বেশি মনোযোগী হতে হবে, বর্তমান সময়ে বেশিরভাগ শিক্ষার্থীরা স্মার্ট ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ার ফলে পড়া-লেখায় যেমন অমনোযোগী হচ্ছে, তেমনি ভাবে অনেকে নানা ধরনের অপ্রত্যাশিত ও অনাঙ্ক্ষিত অপরাধেও জড়িয়ে পড়ছে, মোবাইল জুয়া, পরকীয়া, ইভটিজিংসহ অপরাধেও, আবার অনেকেই বিভিন্ন কারণে আত্নহত্যার মতো জঘন্য কিছু করতেও দ্বিধা করেনা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনা, শুধু তা নয় বরং স্মার্ট ফোনের বেশি ব্যবহারের ফলে খুব কম বয়সেই দৃষ্টিশক্তি হারাচ্ছে শিক্ষার্থী ও যুব সমাজ। এসবের প্রধান কারণ হচ্ছে স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহার, তাই যতদূর সম্ভব স্মার্ট ফোন ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে অভিভাবক মহলকেও সতর্ক এবং সচেতন হতে হবে। দেশ এবং জাতির কল্যাণে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মনোযোগ সহকারে দ্বিতীয় ধাপের পড়া-লেখায় সাফল্য অর্জন করতে হবে। শিক্ষক ও বড়দের প্রতি শ্রদ্ধা-সম্মান প্রদর্শন করা এবং ছোটদের প্রতি স্নেহ করা, মা-বাবা ও শিক্ষকদের প্রতি আনুগত্যশীল হওয়া, আদর্শ ও মৌলিক শিক্ষা অর্জনের লক্ষ্যে দ্বিতীয় ধাপের শিক্ষায় আরও অনেক অনেক মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন বক্তারা। এধরণের মহৎ আয়োজনের জন্যে ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভা সংশ্লিষ্ট সকলেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মান ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদেরকে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ অর্জন সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park