1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে গভীর রাতে ৬ দোকান পুড়ে ছাই, সর্বস্ব হারিয়েছে দোকান মালিকরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২৬ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল সরকার বাজারস্থ  আশরাফ আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে মালামালসহ ৬ দোকান পুড়ে ছাই হয়ে যাওয়াতে দোকান মালিকদের অন্তত ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানাগেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন-মোঃ ইসমাঈলের মুদির দোকান, ফজল কাদেরের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপথিক ঔষধের দোকান, মহিউদ্দীনের ফার্মেসী, নুরুল কবিরের চায়ের দোকানও অপরজন সেলুনের দোকান মালিক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মোঃ ইসমাইলের দোকানে কয়েলের  আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছে তারা।

শেখেরখীল ইউপি চেয়ারম্যান মওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ টি দোকানের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তখতো বিদ্যুৎ ছিলোনা, এতো বৃষ্টি ও বাতাসের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো সেটার সঠিক খবর পাইনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘন্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে ৬‌টি দোকানের মালামাল পুড়ে গেছে, তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park