1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে চাম্বলের কিশোর গ্যাং লিডার ছগীরসহ নাশকতা মামলার ৩ আসামি গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে অভিযান পরিচালনা করে চাম্বলের সেই কিশোর গ্যাং লিডার ছগীর মাহমুদসহ নাশকতা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী ছগীর মাহমুদকে গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। তাকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছে ওসি সাইফুল ইসলাম।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক   অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতার আসামিরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মো. ছগির মাহমুদ (৩০), বাহারচড়া ইউনিয়নের পশ্চিম চাপাছড়ি ৮ নং ওয়ার্ড এলাকার নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬), পৌরসভার উত্তর জলদী ৩নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়,আসামিদের বিরোদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। গত রাতে গোপন সংবাদে এসআই মো. ইমাম হোসেন এবং এসআই মো. মোরাদ হোসেনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ছগীর মাহমুদ দীর্ঘদিন যাবৎ বাঁশখালীর বিভিন্ন এলাকায় তার নিজস কিশোর গ্যাং বাহীনি সদস্যদের নিয়ে  ভাড়াটিয়া হিসেবে নিরহ মানুষের উপর হামলা,  জায়গা জবরদখল, চুরি, ডাকাতি, ছিনতাই ও মদ – গাঁজাসহ নানা অপরাধ মুলুক কর্মকাণ্ড করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল, সর্বশেষ জুলাই – আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট আন্দোলনকারী ছাত্র -জনতার উপর  হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলো কিশোর গ্যাং লিডার ছগীর। সন্ত্রাসী ছগীর মাহমুদকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। তাকে গ্রেফতার করায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে চাম্বল বাজারস্থ এক চায়ের দোকানকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park