1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে জলকদর খাল দখল করে পাকা ভবন নির্মাণের হিড়িক চলছে

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে জলকদর খাল দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা দালান। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ের খাল দখল করে শেখেরখীল সরকার বাজার ফাঁড়ির মুখ এলাকায় নিজেকে রাজনৈতিক পরিচয় দিয়ে এবং প্রভাব দেখিয়ে ভবন নির্মাণ করছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তার একটু পশ্চিমে ১ কিলোমিটারের ব্যবধানে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী এলাকায় বাঁধের উপর পাড় দখল করে মসজিদের নাম ব্যবহার করে দোকান নির্মাণ করছেন হারুনুর রশিদ চৌধুরী প্রকাশ (টিপু মিয়া)। একের পর এক যেন জলকদর খাল দখলের এই মহা উৎসব শুরু হয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আশির দশকে দিকে বাঁশখালী ঠিক মাঝখানে দিয়ে জলকদর খালের ২ পাশে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করে পাউবো। খালপাড়ের এসব দখলদারদের দেখে উৎসাহিত হন অন্যান্য ব্যবসায়ীরা। পাড় দখল করে তাঁরাও পাকা ভবন তৈরি শুরু করেন।

গত বৃহস্পতিবার বিকালে গিয়ে দেখা যায়, শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকায় জলকদর খালের বাঁধের বাইরে গিয়ে পানির উপর তোলা হচ্ছে বিশাল ভবন। খালে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট সামনের প্রশস্ত মুখ দখল করে ভবনটির কাজ চলছে।

নাম প্রকাশ না করার শর্তে ফাঁড়ির মুখ সরকার বাজার এলাকার এক বাসিন্দা বলেন, ‘খালের পাড় দখল করে একের পর এক পাকা দালান ও সাগর থেকে মাছ আনা নেওয়ার জন্য বরফ মিলের পাশাপাশি ঢক (ফিশিং ঘাট) নির্মাণ করা হচ্ছে। এসব দেখার বা বলার কেউ নাই, যে যার মত করে খালের বাঁধের উপর দোকান, মাছ আনা নেওয়ার জন্য ফিশিং ঢক ও ভবন নির্মাণ করা হলেও দেখার কেউ নাই।’

এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে ও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অপর দিকে পশ্চিম বড়ঘোনা খাটখালী এলাকায় দোকান নির্মাণকারী হারুনুর রশিদ চৌধুরী প্রকাশ টিপু মিয়া জানান, এসব জায়গায় তাদের বাপ দাদার সম্পত্তি। তারা ওই জায়গা মসজিদের নামে দান করে দিয়েছেন। মসজিদের জন্য মূলত এই দোকান গুলো নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, শুধু কি আমি দখল করছি, চাম্বল বাংলা বাজার, শেখেরখীল সরকার বাজার, ফাঁড়ির মূখ ও ছনুয়া সহ সব জায়গায় দোকান ঘর, বিভিন্ন দালান, বরফ মিল নির্মাণ হয়েছে। আগের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তার দেখা যাক কি হয়।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম বলেন, এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের বিষয় এসব বিষয়ে তারা দেখবে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, ‘শেখেরখীল এলাকায় পাউবোর জায়গা জল কদর খাল দখল করে দালান নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। অপর দিকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী বাজার এলাকায় বাঁধে উপর দোকান নির্মাণকারীদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ে খাল দখল করে কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই। নদীর পাড় দখলেরও সুযোগ নেই। খুব শিগগির এসব দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park