1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ডজন মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী পুলিশে গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালী থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানার ডজন মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো- উপজেলার বাহারচড়া ইউনিয়নের মধ্যম চাপাছড়ি ৯ নং ওয়ার্ড এলাকার আলী আহমদ চৌধুরীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী (৩৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচীর নেতৃত্বে এস আই শাখাওয়াত হোসেন ও এএসআই শরীফ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার কালীপুর এলাকা থেকে ডজন মামলার পরোয়ানাভুক্ত পলাতক এআসামীকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, চকবাজার, পাঁচলাইশ,হাটহাজারী, রাঙ্গামাটির কাউখালি থানা এবং বাঁশখালী থানার একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী দেলোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park