1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে নৌকার পথসভা জনসভায় রূপায়িত

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 

আফনান চৌধুরী :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকার নির্বাচনী পথসভায় মানুষের ব্যাপক সাড়া পেয়ে জনসভায় রূপায়িত হয়েছে।

১ জানুয়ারি (সোমবার) বিকেলে উপজেলার চাম্বল বাজার এলাকায় চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরকার মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলমসহ বিভিন্ন নেতা-কর্মী ও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীকী, নৌকা বঙ্গবন্ধুর নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা, প্রধানমন্ত্রী আবারও সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন, সুতরাং বাঁশখালীর মানুষ যেনো আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও নৌকাকে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁশখালী আসনটি উপহার দেয়ার আহ্বান জানান। এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরও বলেন,কোরবানীর সময় কোরবানির পশু বিক্রি হয়, পূজার সময় বিক্রি পাঁঠা, আর নির্বাচন আসলে বেঈমান বিক্রি হয়। তাই সবাইকে বেঈমান থেকে সাবধানে থাকতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park