1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

সারাদেশের ন্যায় বাঁশখালীতেও জাঁকজমক আয়োজনে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে  সনাতনী  ধর্মাবলম্বীদের ধর্মীয়  উৎসব শারদীয় দুর্গাপূজা, উপজেলার বৈলছড়ীর চেচুরিয়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

শনিবার  (১২অক্টোবর) রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়ার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন কালে  সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এ নেতা।

পরিদর্শন কালে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দেশ। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সম অধিকার রয়েছে, সবাই একই সাথে একই সমাজের মানুষের মতো সম্প্রতির বন্ধনে থেকে বসবাস করে আসছি, কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। নির্বিঘ্নে পূজা উৎসব পালন করেন, এদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেবে সরকার ও প্রশাসন।

রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপূজাকে পুঁজি করে কোন কুচক্রী মহল  যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ববোধ থেকে আপনাদের দুর্গাপূজা উৎসবকে সফল করতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং পর্যবেক্ষণ করতে আসছি। তিনি আরও বলেন, আমার বাবা মরহুম জাফরুল ইসলাম চৌধুরী সব সময় সনাতনী ধর্মাবলম্বীদের পাশে ছিলেন। আমিও সেই গুরু দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আর এই শারদীয় দুর্গোৎসবের মধ্যদিয়ে আপনাদের জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ সমৃদ্ধি, সত্যিকার অর্থে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যেনো সারাবিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকে এমন প্রত্যাশা করছি।

বৈলছড়ী চেচুরিয়াস্থ সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজামণ্ডপ কমিটির সভাপতি নারায় প্রসাদ দে”র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক ফজলুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য  রমিজ আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম। দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park