1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বজ্রপাতে এক মাছ শিকারীর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

বাঁশখালীতে বজ্রপাতে জাফর আহমদ (৫০) নামে এক মৎস্য শিকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মোয়াজ্জিন পাড়ার এলাকায় এই ঘটনা ঘটেছে।
বজ্রপাতে মৃত্যু বরণকারী জাফর আহমদ ওই এলাকার কবির আহমদের ছেলে। ৫ সন্তানের জনক জাফর আহমদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বুধবার ভোরে মাছ ধরার উপকরণ ফলো নিয়ে মাছ ধরতে বের হলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই জাফর প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শী বদি আলম জানান, আমি ভোরে বের হলে একটি বাতি জ্বলতে দেখে সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই জাফর পড়ে আছে এবং তার হাতে ধরা টর্চলাইট জ্বলছে। পাশে মাছধরার পলোটিও পড়ে আছে। এলাকাবাসীর ধারনা বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে এবং তার শরীরের কিছু অংশ ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আশিক হোসেন চৌধুরী জানান, বুধবার রাতে আমার এলাকার জাফর আহমদ মাছ ধরার ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়৷ তাঁর শরীরের অংশবিশেষ ঝলসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park