1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বশরহত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাছির খাঁন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে বাহারচড়ার আবুল বশর হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীন খাঁন নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে  উপজেলার কালীপুর ইউপির গুনাগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নাছির উদ্দীন খাঁন উপজেলার বাহারচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চাপাছড় এলাকার মৃত আবুল আহমদের পুত্র। সে বাহারচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গ্রেফতার যুবলীগ নেতা ওই এলাকার আবুল বশর হত্যা মামলার আসামি বলেও স্থানীয় সুত্রে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে আসামী নাছির খাঁনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, নাছির উদ্দীন খাঁন নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে, হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park