1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শীলকূপের টাইমবাজার টু গণ্ডামারা সড়কের টাইম বাজারস্থ কবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানিক টিম তাকে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামী আব্দুস সত্তার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মনকিরচর এলাকার কালু চেরাং পাড়া মৃত বজল আহমদের পুত্র। সে অস্ত্র ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে  বলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে গুলিসহ এক আসামীকে গ্রেফতার করার পর থানায় হস্তান্তর করেছে। পরে গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park