1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয়ী পেলেন নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)

  • আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার পঠিত

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্য পদে নিরঙ্কুশ বিজয়ী লাভ করেন অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)।
১৭ অক্টোবর(সোমবার)সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ শেষে ওই ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফলে দেখা যায়,অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক সিকদার (উট পাখি) প্রতীকে ৩৭ পেয়েছেন,মোঃ আলমগীর কবির(টিউবওয়েল)প্রতীকে ২৩ ভোট,যুব লীগ হামিদ উল্লাহ হামিদ (বক)প্রতীকে ১৮ ভোট,মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়া) প্রতীকে ৬ ভোট,শাহাদাত হোসেন চৌধুরী তানজু(হাতি)প্রতীকে ২ ভোট,মোঃ আব্দুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ২ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) প্রতীকে ১২৭ ভোট,সুরাইয়া খানম (ফুটবল)প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট।এছাড়াও চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম(আনারস) প্রতীকে ১৮১ ভোট,নারায়ণ রক্ষিত(মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
উল্লেখ্য,এবারে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালীতে সদস্য পদে প্রার্থী ছিলেন ১০ এবং ভোটার ছিলো ১৯৭ ভোট তৎমধ্যে কাস্ট হয়েছে ১৯৫ ভোট।বাঁশখালীতে সকাল ৯টা -দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন বলেন,চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ড বাঁশখালীতে নির্বাচনকে স্বচ্ছ ও শান্তি পূর্ণ করতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park