1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে রংপুরের দুদু মিয়া হত্যাকান্ডের মূল হোতা ছোটন পুলিশের খাঁচায় বন্দী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. এ কর্মরত রংপুরের মুহাম্মদ দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি হত্যাকান্ডের মূল হোতা ছোটন (২৩) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১টার সময় তাকে বাঁশখালী প্রধানসড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে অটোরিকশা থেকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পুর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার। তিনি বলেন, গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত আটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক জানান, ঘটনার সাথে জড়িত প্রধান আসামী ছোটন কে গ্রেপ্তার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী, চট্টগ্রামে সোপার্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গত বুধবার (১১ জানুয়ারী) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছে।

মামলার এজহারের উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এসময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park