1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় অধ্যক্ষ জহিরুল ইসলাম

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন জোরদার করার লক্ষ্যে- ২০২৫- ২০২৭ সেকশনের নির্বাহী পরিচালনা কমিটির বার্ষিক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ভাই হিসেবে, বন্ধু হিসেবে শ্রমিকদের পাশে থাকবেন তিনি, শ্রমিকদের সম্মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদাবাজ,সন্ত্রাস, লুটতরজ ও মাদকমুক্ত আদর্শ সমাজ গঠন, ন্যায় প্রতিষ্ঠা, সকল শ্রেণীপেশার নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করন, অবহেলিত বাঁশখালীকে একটি মডেল ও উন্নয়নশীল বাঁশখালী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-২৯০৯ বাঁশখালী, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বার্ষিক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।

রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন বাঁশখালী উপজেলা শাখা সভাপতি আ. ন.ম মহিউদ্দিনের সভাপতিত্বে ও কাজী একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা নুরুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, মোকশেদুল আলম, মাওলানা জোবাইর আহমেদ, মোখতার হোসাইন সিকদার, শরফুল আমীন চৌধুরী, এডভোকেট জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park