1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে রিপা মনি হত্যার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে উপর্যুপরি ইটের আঘাতে নিহত “রিপা মনি” হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে করেছে নিহতের পরিবার ও এলাকার সচেতন মহল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাথরিয়া ইউনিয়নের আবুর দোকান এলাকাস্থ নিহতের নিজ বাড়ীতে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকার সচেতন নাগরিক ফোরাম এর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে “রিপা মনি” হত্যার সাথে জড়িত সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ওই এলাকার মোঃ আজিম, আনোয়ার, জসিম, মিজান, বদিউল আলম, মোঃ আলমগীর  কুহিনুর আক্তার, তছলিমা বেগম, নাছিমা আক্তার, ইলবিন আক্তার, রোকেয়া বেগম, পারভিন আক্তার, রোকেয়া খাতুন, আনোয়ারা বেগমসহ এলাকায়  অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, “রিপা মনি”কে আসামীরা নৃশংস ভাবে হত্যা করেছে, হত্যাকারীদের মধ্যে শুধু একজন আসামীকে পুলিশ গ্রেফতার করলেও বাকী আসামীরা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি, গ্রেফতার না হওয়া সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park