1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

বাঁশখালীতে লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৩ জনকে অভিযুক্ত করে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১৬ জুলাই (মঙ্গলবার) উপজেলার চাম্বল, শীলকূপ ও উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় তিনজনকে অভিযুক্ত করে বিএসটিআই আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্য সমূহ বিনষ্ট করে দিয়েছে প্রশাসন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেসমিন আক্তার বলেন, লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়, অস্বাস্থ্যকর নোংরা  পরিবেশে পরিবেশন করায় চাম্বলে একজন, শীলকূপে একজন এবং উপজেলায় একজনসহ সর্বমোট তিনজনকে অভিযুক্ত করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্য সমূহ বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park