1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে শ্বশুর বাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু, মেয়ের পরিবারের দাবি খুন

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে ফেরদৌস আক্তার (২৩) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। স্বামীর পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস, তবে মেয়ের পরিবার ও স্বজনদের দাবি জান্নাতুল ফেরদৌসকে খুন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছ্যার দোকান  এলাকার মোস্তাক আহমেদের বাড়ীতে এঘটনা ঘটেছে। নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকার মুজিবুর রহমানের মেয়ে। জানা গেছে, গত ২৩ অক্টোবর একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড খালাইছ্যার দোকান এলাকার মোস্তাক আহমেদের দ্বিতীয় পুত্র মোঃ শাহাবুদ্দিন এর সাথে সামাজিক ভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে এনববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ২৩ অক্টোবর জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছে, বিয়ের দাওয়াত খেয়েছি। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তার মৃত্যুর খবর শুনে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। সঠিক তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্বামীর পরিবার সুত্রে জানা যায়, ঘটনারদিন সকালে সবাই চা-নাস্তা খাওয়ার পর ঘর থেকে বাহিরে চলে যায় স্বামী শাহাবুদ্দিন। দুপুর ১১ টার দিকে রুমের দরজা বন্ধ দেখতে পায় পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ না পাওয়ার একপর্যায়ে টিনের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে তারা। এসময় গলায় ফাঁস লাগানো অবস্থায় এনববধূর লাশ ঝুলতে দেখতে পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে লাশ নামি আনেন ফেরদৌসির শ্বশুর মোস্তাকসহ পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।অপরদিকে মেয়ের পরিবার ও স্বজনদের দাবি জান্নাতুল ফেরদৌসকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করার পর আত্মহত্যা নাটক সাজিয়েছে। আমরা এহত্যাকাণ্ডের বিচার চাই। এনববধূর মৃত্যু নিয়ে চলছে এখন নানা গুঞ্জন। তবে এটা কি হত্যা নাকি আত্মহত্যা? তাও নিশ্চিত করে বলতে পারছেনা কেউ।

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্বশুর বাড়িতে নিজ শয়নকক্ষে নববধূর ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park