
মুহাম্মদ দিদার হোসাইনঃ
সরকারি অফিস এবং ইউনিয়ন পরিষদ সেবার মান উন্নয়ন করতে দূর্নীতি অনিয়ম ও হয়রানির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বাঁশখালীতে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র হাতে এই স্মারকলিপি তুলে দেন সাধারণ ছাত্র-জনতা। স্মারকলিপিতে বলা হয়, সেবার উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ইউনিয়ন পরিষদ , নির্বাচন অফিস, ভূমি অফিস, কৃষি অফিস এবং বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর গুলোকে দূর্নীতি, অনিয়ম, হয়রানিমুক্ত করণ সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে।
দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, ইউনিয়ন পরিষদের সেবা প্রদান কার্যক্রমে যথাযথ সময়সূচি নির্ধারণ, জন্ম নিবন্ধন, পারিবারিক সনদ, প্রত্যায়ন, মৃত্যু সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট সরকারী ফি নির্ধারণ, নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া। পাশাপাশি নির্বাচন অফিস ও বিদ্যুৎ অফিসের সেবার মান বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং অনিয়ম-দুর্নীতি, অসাধু ও দালাল প্রক্রিয়ার লোকজনের খপ্পর থেকে অফিসে সেবা নিতে লোকজনকে রক্ষা করতে কতৃপক্ষের সক্রিয়তা বৃদ্ধি সংক্রান্তে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত সাধারণ ছাত্র জনতাদের উদ্দেশ্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, সেবার মান উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে দ্রুত বাস্তবায়িত কাজ করে যাচ্ছি এবং জনগণকে সঠিক সেবা প্রদান, সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সক্রিয় ভুমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদ সেবার মান উন্নয়ন ও সমৃদ্ধি করণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বিশদভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা আলোকপাত করা হয়েছে এবং কোনো বিষয়ে নিয়ে যাতে জনসাধারণকে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। আর জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে খবরাখবর রাখছে উপজেলা প্রশাসন।কোনো ধরনের অনিয়ম, দূর্নীতি ও হয়রানির অভিযোগ পেলে ততক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন ইউএনও জামশেদুল আলম।
এ সময় ছাত্র নেতারা বলেন বাঁশখালীর প্রতিটি অফিস আদালতের সেবার মান উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের নানান হয়রানি রোধে পদক্ষেপ নিতে হবে ।বাঁশখালীর প্রতিটি সরকারি অফিসে এবং ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক নির্ধারিত ফি অফিসের সামনে জনসম্মুখে স্থাপন করতে হবে যাতে জনগণ সঠিক সময়ে এবং নির্ধারিত মূল্যে প্রতিটি অফিসের সেবা পেতে পারেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর আহবায়ক এ.কে.আর তালেব, সদস্য সচিব এইচ এম আব্বাস খান, সিনিয়র সদস্য এইচ এম মাহমুদুল হাসান ত্বকি, ছাত্র নেতা তৌহিদ, আবু তৈয়ব, আব্দুল্লাহ আল ফারুক, মোরশেদ, শোয়েব, মো.কাজিম, খোরশেদ সহ প্রমুখ।
Leave a Reply