1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ১২ জলদস্যুকে র‍্যাবে আটক,অস্ত্র, জাল, বোট ও মাছ জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গভীর সমুদ্রে এবং চট্টগ্রামের বাঁশখালীতে টানা ৪৮ ঘন্টার অভিযান শেষে সাম্প্রতিক কালে বঙ্গোপসাগরে ১৬ টি জেলে নৌকা ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ১২ জন জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র ৩ হাজার পিসের অধিক ডাকাতিকৃত  ইলিশ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতি কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
আটককৃত দস্যুরা হলোঃ বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউপিস্থ ৪নং ওয়ার্ডের মেম্বার আনছার মাঝির ছেলে পশ্চিম বড়ঘোনার দস্যুকাজের মুলহতো  আনোয়ার,(২)লিয়াকত মাঝি,(৩)মনির,(৪)নবী হোসেন,(৫)নিজামউদ্দিন (৬)সদ্দাম,(৭)আবুল খায়ের(ইঞ্জিন ড্রাইভার),(৮)হুমায়ুন,(৯)সাহেদ,(১০)আমান উল্লাহ,(১১)আতিক,(১২)এমরান সহ ১২ জন জলদস্যুকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম এর আভিযানিক টিম।
আটককৃত দস্যুরা জিজ্ঞাসাবাদে বলেন,তারা বঙ্গোপসাগরের বিভিন্ন মাছ ধরার বোটে ডাকাতি করে থাকে।আটকের সময় দস্যুদের হেফাজতে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি বোট,ডাকাতিকৃত ৩ হাজার পিসের অধিক ইলিশ মাছ,বিপুল পরিমাণ মাছ ধরার জাল,৩টি ওয়ান শুটারগান,১টি চাইনিজ কুড়াল, ১৬ টি দ্যা ও ছুরি,১টি বাইনোকুলার,৭০টি মোবাইল, ২টি হ্যান্ড মাইক,৪ টি টর্চ লাইট ও নগদ ৫ হাজার ৭’শ টাকা উদ্ধার সহ জলদস্যুদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সমুদ্রে বোট নিয়ে মাছ ধরে থাকে,কিন্তু বর্তমানে তেল সহ বিভিন্ন জিনিস পত্রের মূল্য বৃদ্ধি পাওয়াতে কম মাছে খরচ পোষাতে পারছেনা,তাই গণ্ডামারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আনছার মাঝি (প্রকাশ ত্রাস আনছার,ডাকাত)আনছারের নির্দেশে বিভিন্ন মাছ ধরার বোট গুলো ডাকাতি করে মাছ ও জাল লুটের জন্যে মাছ ধরার বোট গুলো টার্গেট করে ডাকতি করে থাকে আসামিরা।
পূর্বে তারা ৯ টি বোট পরে আরো ৭টি মাছ ধরার বোট সহ এই পর্যন্ত ১৬ টি মাছ ধরার বোট তারা ডাকাতি করার কথা তারা স্বীকার করেছে মর্মে র‍্যাব-৭ চট্টগ্রাম সুত্রে জানা গেছে।
উল্লেখ্য,আটক আনোয়ার গণ্ডামারা ইউপির ৪ নং ওয়ার্ডের আনছার মেম্বার অর্থাৎ ডাকাত আনছারের ছেলে।আনোয়ার তার বাবার নির্দেশে ওইসব জলদস্যুদের সার্বিক সহযোগিতা করে বলে স্বীকার করেছে আটক আনোয়ার।জলদস্যু গ্রুপের মুলহোতা আটক আনোয়ার এর নামে ৩টি সহ প্রত্যেকের বিরুদ্ধে জলদস্যু,সন্ত্রাসী,চাঁদাবাজি ও দূর্ধষ ডাকাতি ও হত্যাচেষ্টা এবং অপরহণ সংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park