1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ৭ হাসপাতাল – ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০০ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি বেসরকারি হাসপাতাল ও চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল, জলদী মাতৃসদন হাসপাতাল, জলদি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও মিনি ল্যাব ডায়াগনস্টিক।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন,  বাঁশখালী চাম্বল জেনারেল হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল ও মাতৃসদন হাসপাতালসহ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করে সিলগালা দেওয়া হয়েছে।

যদিও প্রতিষ্ঠান মালিকদের দাবি, তারা নিবন্ধনের জন্য দেড় বছর আগে অনলাইনে আবেদন করে টাকা ও কাগজপত্র জমা দিয়েছেন। এখনও নিবন্ধন নম্বর পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park