1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর কাথরিয়ায় বিএনপির কর্মী সম্মেলনে সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কাথরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতি অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন কাথরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক। কাথরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী এডভোকেট মো: মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ছাদুর রশিদ সিকদার, কামাল উদ্দীন চৌধুরী রোকন, ওসমান গনি, শেয়ার আহমদ চৌধুরী, ফরহাদ উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম, হারুন কন্ট্রাক্টর, মুন্সি আলম, মুফিজুর রহমান, মেম্বার জাফর, মেম্বার নুরুল আলম, নেছার উদ্দিন, আমির হোসেন, আবু ছালেক, আবু বক্কর, জামাল আহমদ, শামশু ড্রাইভার, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, সোহেল রানা, শহিদুল ইসলাম শহিদ, টিপু সোলতান, এনামুল হক, যুবদল নেতা নুরুন্নবী, গিয়াস উদ্দীন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ রহিম, ছরওয়ার, ইমন, রাকিব, ছাত্রদল নেতা আবু বক্কর প্রমুখ।

সম্মেলনে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর যাবত আওয়ামী স্বৈরাচারের দোসররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে  বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও হয়রানি মুলুক মামলা- হামলা এবং জুলুম নির্যাতন করেছে। আগস্টে গণবিপ্লবে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে নির্ভয়ে দলীয় সভা-সমাবেশ করতে পারছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছে মানুষ।

তবে তৎকালীন স্বৈরশাসকের দোসররা এখনো পর্যন্ত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই তাদের সকল ষড়যন্ত্রকে শক্তহাতে প্রতিরোধ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শাহাজাহান চৌধুরী আরও বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র গঠনে দেশ ও দলের স্বার্থে সকল মতভেদ ভূলে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park