1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত ইসলামী

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড এমদাদ মিয়া পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করলো জামায়াত ইসলামীর নেতারা।

শনিবার (২৬ অক্টোবর) বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা নিজ হাতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এ অর্থ সহায়তা তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসেন, সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবিরসহ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড এমদাদ মিয়া চৌধুরী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সমস্ত মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়াতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছে তারা। ক্ষতিগ্রস্থদের অসহায়ত্বের দিক বিবেচনা করে দেশের সর্বোচ্চ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফাসহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের সদস্যদের হাতে  এঅর্থ সহায়তা প্রদান করেন জামায়াত ইসলামীর নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park