1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর চাম্বলে ছাত্র জনতার উপর হামলাকারী সেই মারুফ আদিল গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনের সময় বাঁশখালীর চাম্বলে ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র- জনতার উপর হামলাকারী মারুফুল হাসান ওরফে মারুফ আদিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মারুফুল হাসান ওরফে মারুফ আদিল (২৫) উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজী পাড়া, আহমদর রহমানের বাড়ীর আব্দুল মান্নানের পুত্র বলে পুলিশ সুত্রে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরাদ হোসেন এবং এসআই রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মারুফ আদিলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী মারুফ আদিলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী ফ্যাসিস বিরোধী ছাত্র -জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বাঁশখালী উপজেলার চাম্বলে ধারালো আগ্নেয়াস্ত্র (রামদা) নিয়ে প্রকাশ্যে ছাত্র -জনতার উপর হামলাকারী সন্ত্রাসী মারুফুল হাসান ওরফে মারুফ আদিলকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন হাতে দেশীয় তৈরি ধারালো আগ্নেয়াস্ত্র (রামদা) নিয়ে ছাত্র -জনতার উপর হামলা করতে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park