1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর দ.জলদী হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালী থানার পশ্চিম পার্শ্বে আস্করিয়া রোড়স্থ দক্ষিণ জলদি হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দক্ষিণ জলদি হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ছনুয়া হোসাইনীয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট ও বাঁশখালী হজ্জ্ব কাফেলার সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মো. আমান উল্লাহ (ম.জি.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বাঁশখালী হজ্জ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইমরান ও মো. ওসমানগণী ইমতিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আগ্রাবাদ মিউচুয়াল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রইছ আহমদ, এস ভি.পি.এণ্ড হেড ব্রাঞ্চ এন.আর.বি. সি ব্যাংক আগ্রাবাদ চট্টগ্রাম আলহাজ্ব চৌধুরী মহিউদ্দিন, হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার মহাপরিচালক ইসলামি স্কলার  আলহাজ্ব মাওলানা নুরুল আবছার।

সভায় আলোচনা পেশ করেন, লোহাগড়া পুটিবিলা হামিদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম ছানুবী, বোয়ালখালী ওয়াহিদিয়া মাদ্রাসা মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নুর, আস্করিয়া রোড়স্থ বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, পুঁইছড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, শেখেরখীল দারুসসালাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। 

পুরস্কার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সিনিয়র সহ-সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন প্রমূখ।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী হিফজ, নাজেরা, নুরানি বিভাগে অত্র আদর্শ মাদ্রাসায় অধ্যায়নরত পুরুষ -মহিলা কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অধ্যক্ষ জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park