1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর পুকুরিয়া তেইচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীর পুকুরিয়া তেইচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিব নামে ৩জনকে ১বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বালু ভর্তি ড্রেজারটি ও বোটসহ জব্দ করেছে প্রশাসন।

দণ্ড প্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সাথে ছিলেন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন ও পুলিশ সদস্যরা।

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে শঙ্খ নদী থেকে বালি উত্তোলনের দায়ে ৩ জনকে হাতেনাতে ধরে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বালু ভর্তি ড্রেজারটিও বোটসহ জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park