1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর প্রধান সড়কের টমটম অটোরিকশার হিড়িকে তীব্র যানজট

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে ব্যাটারী চালিত টমটম-অটোরিকশার হিড়িক, যানজটের অন্ত নেই, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী মহল।

চট্টগ্রামের বাঁশখালীর প্রবেশদ্বার পুকুরিয়া চাঁদপুর তেমহনি, গুনাগরী খাসমহল চৌমুহনী, বৈলছড়ী বাজার, পৌরসভাস্থ মিয়ার বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্পট গুলোতে সড়কের উপর ব্যাটারী চালিত টমটম- অটোরিকশার অবৈধ পার্কিং করে রাখার ফলে প্রতিনিয়তই লেগে থাকে দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তির অন্ত থাকে না। দেখারও কেউ নেই।

পেকুয়া, বাঁশখালী – আনোয়ারা সংযোগ প্রধান সড়কটি নামমাত্র আঞ্চলিক মহাসড়ক। সড়কটি একদিকে এমনিতেই সরু। অপরদিকে সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সড়কের দু’পাশ প্রভাবশালী ব্যবসায়ীরা অবৈধ ভাবে দখলে নেয়া, সড়কের উপর ব্যবসায়ীক মালামাল স্তুপ করে রাখার ফলে যাতায়াতে আরও বেশি বিঘ্ন সৃষ্টি হচ্ছে। চাম্বল বাজার, টাইমবাজার, দেলাইয়্যার দোকান এলাকায় সড়কের উপর বিভিন্ন স্ক্রাব দোকানের মালামাল বড় বড় বস্তাভর্তি করে সড়কের উপর স্তুপ করে রাখার দৃশ্য দেখা গেছে। এছাড়াও এই সড়ক দিয়ে এস.আলম, এস.আর স্পেশাল, বাঁশখালী সুপার সার্ভিস, স্পেশাল সার্ভিস, পন্যবাহী ট্রাক, মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ হাজার হাজার গাড়ী চলাচল করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত ঘটে চলে সড়ক দুর্ঘটনা,তাছাড়া হতাহতের ঘটনাও কম নয়।
সরেজমিনেপরিদর্শনে দেখা যায়,উল্লেখিত স্পট গুলোতে সড়কটিের দুপাশে ব্যাটারী চালিত শত শত টমটম, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা অবৈধ ভাবে পার্কিং করে রাখার দৃশ্য।বিশেষ বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই ওইসব অবৈধ পার্কিংয়ের কারণে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট,চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
সাধারণ যাত্রীদের দাবি, সামনে ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদকে ঘিরে একদিকে যানজট ভোগান্তি, অপরদিকে কিছু অসাধু শ্রেণির সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় প্রবণতাও বাড়িয়ে দেয়। এতে যাত্রীদের ভোগান্তির অন্ত থাকেনা। যাত্রীদের দাবি, ঈদের আগে প্রধান সড়কে যানজট নিরসন করতে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সড়কের উপর থেকে সিএনজি, টমটম ও অটোরিকশার অবৈধ পার্কিং সরানোসহ চালকদের হয়রানি ও সড়কে ভোগান্তি দুর করতে প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারি কামনা করেন যাত্রীমহল।

এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, প্রধান সড়কটি এমনিতেই সরু,এরই মধ্যে ব্যাটারী চালিত টমটম, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশার হিড়িক ও যত্রতত্রে অবৈধ পার্কিংয়ের কারণে দিনদিন যানজট বেড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি, সড়কে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করার কোন সুযোগ নেই। সুতরাং এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও জেসমিন আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park