1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীর প্রধান সড়কে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার(৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩ ঘটিকার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিঁনজি ফকির মাজারের সামন্য উত্তর পাশে প্রধান সড়কের উপর এঘটনা ঘটেছে। দূর্ঘটনায় নিহত ব্যক্তি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুস সত্তারের পুত্র মোঃ আবুল কাশেম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যু বরণ করেছে বলে জানিয়েছেন নিহতের ভাগিনা মো সোহান উদ্দিন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনজি ফকির মাজারের সামান্য উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেম নামে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়, এতে একপর্যায়ে অন্তত ১০ হাত দুরে গিয়ে পড়েন আবুল কাশেম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, গাড়ি এক্সিডেন্টের খবর শুনতে পেয়েছিলাম, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি, গাড়ীও পাওয়া যায়নি, এবিষয়ে কেউ সঠিক কোন তথ্য দিতে পারেনাই, আর এবিষয়ে লিখিত কোন অভিযোগও আসেনাই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park