1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর, সম্পাদক আরিফ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
শান্তিপূর্ণ ভাবে চট্টগ্রাম বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ২৩৭৩) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ মনসুর আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ আরিফুল ইসলাম।

বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩৭৩) এর ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সোমবার (০২ জুন) উপজেলার কালীপুর ইউনিয়ন পরিষদ ভবনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত পরিবহন শ্রমিক ইউনিয়নের মোট ১ হাজার ১৯৭ জন ভোটারের মধ্যে ৯০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পন্ন করার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে সভাপতি পদে মোঃ মনসুর আলম (ছাতা প্রতীকে) ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হন,অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনসার (চেয়ার প্রতীকে) পেয়েছে ৩৪৪ ভোট। সহ-সভাপতি পদে মাহমুদুল ইসলাম (চাকা প্রতিকে) ২৭৭ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মামুন মিয়া সিএনজি প্রতিকে পেয়েছে ২৪২ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম (টেবিল ফ্যান প্রতীকে) ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউল আলম পেয়েছে ৩১৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (দোয়াত কলম) প্রতীকে ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন পেয়েছে ১৮৩ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন (হাঁস প্রতিকে) ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (রিক্সা) প্রতীকে পেয়েছে  ৩৫৮ ভোট। কোষাধক্ষ্য পদে ওহিদুল আলম (আম প্রতিকে)  ৪১৬ ভোট পেয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার আহমদ (হাতি প্রতীকে) পেয়েছে ৪১৪ ভোট। দপ্তর সম্পাদক পদে  মনির আহমদ প্রঃ মনু মিয়া (ডাব প্রতিকে) ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আবছার (টেবিল প্রতীকে) পেয়েছে ২৪০ভোট। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আবু ছালেক (মাইক প্রতীকে) ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর (ফুটবল প্রতীকে) পেয়েছে ২৫৮  ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন (দেওয়াল ঘড়ি প্রতিকে)২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মালেক (টেলিভিশন) প্রতীকে  ২৪১ পেয়েছে ভোট। একইভাবে নরুল ইসলাম (বাচ্চু) বাঘ প্রতীকে ৩৮০ ভোট এবং মিলন (মোরগ প্রতীকে) ২৬০ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ন সরকার, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার তপন ধর, স্বপন কান্তি বিকাশ, মাস্টার মোহাম্মদ মোরশেদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাচন সাব -কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কবির, সদস্য সচিব মোঃ নুরুল মোস্তফা, সদস্য শাহাব মিয়া, তৌফিকুল ইসলাম, মোঃ মাহাফুজ।

এসময় নির্বাচন পরিদর্শন করেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। শ্রম সংস্কার কমিশন সদস্য তপম দত্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও গুনাগরী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এনামুল হক জিহাদী, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম। আইনশৃংখলা নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী, এসআই শরীফ হাসানসহ সঙ্গীয় ফোর্স সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park