1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর এইচ এস সি/আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

দেশ জুড়ে এইচ এস সি/আলিম পরীক্ষা শুরু হচ্ছে আজ ৬ নভেম্বর ২০২২ইং। পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাঁশখালী উপজেলার সকল শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান ।

এইচ এস সি/আলিম পরীক্ষার্থীদের বলব, তোমরা পরীক্ষা হলে প্রবেশ করবা দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে। মনে রাখবা আত্মবিশ্বাস সাফল্যের অন্যতম শর্ত। প্রশ্নপত্র মনযোগের সঙ্গে পড়বে। তোমাদের ভালো করে জানা বিষয়গুলো প্রাধান্য দিয়ে চিহ্নিত করবে। ভীত হওয়ার কোন কারণ নেই। তোমরা দুই বছর ধরে যে পাঠ্যসূচী অধ্যায়ন করেছো, প্রশ্ন কিন্তু সেখান থেকেই আসবে। অনেক সময় একটু ঘুরিয়ে প্রশ্ন হলেও একটু ভাবলেই উত্তরটি পেয়ে যাবে। ভুল উত্তর করার চাইতে তা এড়িয়ে যাওয়া ভালো। উত্তরপত্রে তোমার উপস্থাপনা যেন পরিষ্কার হয়। বৃত্ত ভরাটে সতর্ক থাকবে। উত্তর পত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত পূরণ করবে। পরীক্ষা হলের প্রয়োজনীয় জিনিস সতর্কভাবে গুছিয়ে নেবে।

বাঁশখালী উপজেলার সকল এইচ এস সি/আলিম পরীক্ষার্থীদের আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন এবং সকল পরীক্ষার্থীদের সু-স্বাস্থ্য কামনা রইল।

মহান আল্লাহ্-তাআলা যেন সবাইকে সুস্থ্য-সবল রেখে পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন,,,,,(আমিন)।

শুভেচ্ছান্তেঃ-
আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন
চেয়ারম্যান
১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদ
বাঁশখালী, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park