1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী পুকুরিয়া চন্দ্রপুর ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি অলি আহমদ গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
বাঁশখালী উপজেলার পুকুরিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি অলি আহমেদ (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অলি আহমেদ চন্দ্রপুর এলাকার মৃত সৈয়দ আহমেদের পুত্র। শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এস আই আকবর এর নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে চন্দ্রপুর এলাকা থেকে আসামী অলি আহমেদকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ এস আই আকবর।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অলি আহমেদ একজন ওয়ারেন্ট আসামী, তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতার আসামী অলি আহমেদ উপজেলার পুকুরিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্বে থাকার সুবাদে আওয়ামী সরকার আমলে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ ত্রাস সৃষ্টি করে আসছিল, এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনকারী ছাত্র -জনতার উপর হামলার ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকা কথাও স্থানীয় সুত্রে জানা গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে  যায়। পরে গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park