1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী পুকুরিয়া জামায়াতের যুব বিভাগের সভাপতি মিনহাজ, সেক্রেটারিঃ আব্দুর রহিম সিফাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাংলাদেশ জামায়েত ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজার কাদেরীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা  যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, প্রধান বক্তা  বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম।

পুকুরিয়া ইউনিয়ন যুব শাখার নবগঠিত কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র কুরআন করীম থেকে দরস পেশ করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলী চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন, সেক্রেটারি জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়। পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি জাহেদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ সেশনের জন্য পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ঘোষিত এই কমিটিতে মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহিম সিফাতকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত একমিটির অনুমোদন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park